গ্রেপ্তার করা হয়েছে রাঙামাটির স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহীকে । গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন।

বিডিনিউজ জানায়, ওসি কবির হোসেন বলেন, ‘২০২১ সালে করা একটি মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে উনাকে গ্রেপ্তার করা হয়েছে। উনাকে বুধবার সকালে আদালতে তোলা হবে।’

স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন। চিনু বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা শাখা। এক বিবৃতিতে তারা ফজলে এলাহীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930