১০ জনের মৃত্যু হয়েছে চীনে ভারী বর্ষণে । চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এতে ২৭০০’র বেশি বাড়িঘর ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান তিনজন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে ২ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রদেশ সরকার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃষ্টিপাত হুনান প্রদেশের প্রায় সব এলাকায় প্রভাব ফেলেছে। এই বৃষ্টিপাতে ১ কোটি ৭৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কয়েকটি আবহাওয়া স্টেশন তাদের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930