ইউক্রেনের সেনাবাহিনী পিছু হটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে রুশ বাহিনীর প্রবল বোমাবর্ষণের মুখে টিকতে না পেরে  । তারা এখন শহরের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র। স্থানীয় সময় বুধবার সেভেরোদনেৎস্কের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, কিছুদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী সেভেরোদনেৎস্কে রুশ বাহিনীকে রুখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিল। তারা শহরটির প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। পরে রুশ সেনা ও বিমানবাহিনী ওই এলাকায় প্রবল বোমাবর্ষণ শুরু করলে সেসব এলাকা আর দখলে রাখতে পারেনি।

তিনি আরও বলেন, তাদের সেনাবাহিনী এখন কেবল শহরের উপকণ্ঠের ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে।রুশ বাহিনী সম্পূর্ণভাবে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এ কথা বলা সম্ভব নয়। তবে লড়াই এখনো চলছে, ইউক্রেনের বাহিনী এখনো সেভেরোদনেৎস্ক রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930