বিদ্যুৎ বিভাগের (ষোলশহর বিতরণ বিভাগ) কর্মকর্তা–কর্মচারীরা নগরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া নেজামে হামজা আলী হোসেন মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিউবো ষোলশহর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য পেয়ে স্টাফদের নিয়ে মো. জাহাঙ্গীরের বাসায় সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ষোলশহর বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন চৌধুরী। এ সময় আসামিরা তাদের উপর হামলা করে জখম করে। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। এ সময় মো. দিদার ও আশরাফ উদ্দিন নামে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে এ ঘটনায় সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন চৌধুরী বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪/১৫ জনকে আসামি করে মামলা করেন। বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930