আগামী সপ্তাহের শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে ইউক্রেন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা, সে বিষয়ে জোটের সিদ্ধান্ত জানা যেতে পারে । গতকাল শনিবার ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইউরোপীয় কমিশনের প্রধান আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়েছেন। সেখানে শনিবার তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইইউর এমন অবস্থানের কথা জানান উরসুলা।

ইউক্রেনে রুশ হামলার শুরুর পর উরসুলা ভন দের লিয়েনের এটা দ্বিতীয় কিয়েভ সফর। বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনি (জেলেনস্কি) আইনের শাসন শক্তিশালী করার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এখনও সংস্কারের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ আপনাদের (ইউক্রেনের) ইইউভুক্ত হওয়া প্রক্রিয়া শুরু করা না করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

অন্যদিকে, জেলেনস্কি বলেন, পুরো ইউরোপ মস্কোর আগ্রাসনের নিশানায় রয়েছে। ইউক্রেন এ আগ্রাসনের প্রথম পর্যায় মাত্র। ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে ইইউর সদস্যদের ইতিবাচক মনোভাব ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে থাকবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031