বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর । সেইসঙ্গে আজ বিকেল ৫টার মধ্যে ছেলেদের এবং আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বিকেল ৫টার মধ্যে ছেলেদের হল এবং আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়তেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। স্নাতকোত্তর পর্যায়ের চলমান সকল একাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সভা চলে।

উল্লেখ্য, গত রোববার ও শনিবার ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। বাস দেরিতে ছাড়া নিয়ে ওই মারামারি হয় বলে জানা গেছে।এক পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের অনুসারী। অপর পক্ষটি সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31