প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগ সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে বলে  । এ সময় জনসাধারণের পাশাপাশি সরকারি অফিসগুলোর ছাদে বাগান করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।’

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় গণভবন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ গণভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘সেরা বৃক্ষ রোপণকারী ২০২১’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রাজধানীতে হয়তো সবার জায়গা নেই। তবে ছাদ তো আছে, নিজের বাসার ছাদে বাগান করেন।’

সরকারি অফিসগুলোর ছাদে বাগান করার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথমদিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারা দেশে এই কর্মসূচি পালন করে। জাতির পিতার নির্দেশে কক্সবাজার উপকূলে ঝাউবন গড়ে তোলা হয়। ১৯৯৭ সালে সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় তা বিশ্ব ঐতিহ্যে স্থান পায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‌‘আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে।’ তিনি জানান, বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে।

জাতির পিতা নিজে, দলীয় ও সরকারি উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, কক্সবাজার সমুদ্র উপকূলের ঝাউগাছ স্বাধীন বাংলাদেশে জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ  অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ সংগঠনের নেতারা ও।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031