রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে কয়েক হাজার বেসামরিক লোক আটকা পড়েছে ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরে । তাদের অনেকেই শহরের আজত কেমিক্যাল প্ল্যান্টের নিচে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন। এদিকে, জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, আটকে পড়া মানুষদের জন্য সরবরাহ করা খাবার, পানি শেষ হয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শহরের বাইরে বেরোনোর জন্য সর্বশেষ যে সেতুটি ছিল, সেটি এ সপ্তাহের শুরুতে ধ্বংস হয়ে গেছে। এর ফলে ১২ হাজার বাসিন্দা শহরটিতে আটকে পড়ে।

সেভেরোদনেৎস্ক দখল এখন রাশিয়ার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে শহরটির অধিকাংশই নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী।

জাতিসংঘের মানবিকবিষয়ক অফিসের মুখপাত্র স্যাভিয়ানো আব্রেউ বিবিসিকে বলেছেন, `পানি ও স্যানিটেশনের অভাব একটি বড় উদ্বেগের বিষয়। এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের কারণ মানুষ পানি ছাড়া বেশিদিন বাঁচতে পারে না।‘

আব্রেউ আরও বলেন, ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্কে খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যের ব্যবস্থা শেষ হয়ে গেছে।

জাতিসংঘ আশা করছে, শহরে আটকে পড়াদের সহায়তা করা যাবে। কিন্তু যুদ্ধ চলায় বিভিন্ন সংস্থার কর্মীরা আটকে পড়া বেসামরিক নারী-শিশু ও বয়স্কদের কাছে পৌঁছাতে পারছেন না; এমনকি নিরাপদে যে তারা সেখানে পৌঁছাতে পারবেন তার কোনো নিশ্চয়তাও মিলছে না।

আজত প্ল্যান্টের নিচে আটকে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে বুধবারে একটি মানবিক করিডোর খোলার জন্য প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। নিশ্চিত করা হয়নি  এখন পর্যন্ত নিরাপদ কোনো রুটের বিষয়ে ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930