বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । আজ শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার বিএনপি মহাসচিবের করোনার নমুনা পরীক্ষা করানো হয়। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে আছেন।

মির্জা ফখরুলের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

যদিও তিনি করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছিলেন।এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031