বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে দেশে । এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন নয়জন। সবচেয়ে বেশি ৫১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

আজ শনিবার বিকেলে সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে চার হাজার ৬১৬ জন আক্রান্ত থাকলেও আজ তা বেড়ে পাঁচ হাজার ২০২ জনে দাঁড়িয়েছে। ১৭ মে থেকে ২৫ জুন দুপুর পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৬৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। এক্ষেত্রে কারো মৃত্যুর খবর নেই।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ছয়জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫৬ জনের। নেত্রকোনা ও জামালপুরে মৃত্যু হয়েছে নয়জনের। ময়মনসিংহে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এছাড়াও শেরপুরে চারজন, কুড়িগ্রামে তিনজন ও লালমনিরহাটে একজনের মৃত্যু হয়েছে।

অপরদিকে বন্যায় সিলেট বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ২৭ ও রংপুর বিভাগে চারজনসহ মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ২৫ জুনের মধ্যে সুনামগঞ্জে ২৬ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের।

গত মঙ্গলবার থেকে বন্যার তথ্য দেওয়া শুরু করে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে প্রথম দিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031