বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ গ্রহণ করেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিএনপি দলীয় চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদের ।

আজ সোমবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে নোটিশ গ্রহণ না করার বিষয়টি জানিয়ে স্পিকার বলেন, এটা বিধিসম্মত না হওয়ায় গ্রহণ করা হয়নি।

গত ২৩শে জুন হারুনুর রশীদ তার নির্বাচনী এলাকার নব নির্মিত ও নির্মানাধীন বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা নিয়ে বিশেষ অধিকার ক্ষুণ্ন’র নোটিশ দেন। ওই নোটিশ নিয়ে পরে তিনি দুই দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষন করেন।
ওই সময় স্পিকার জানান, তার নোটিশটি পরীক্ষা-নিরিক্ষা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই তা সংসদে জানিয়ে দেওয়া হবে।

লিখিত নোটিশে হারুনুর রশীদ বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমার নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ‘গণতা সহকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে গত ২৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর) ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, ভোলাহাট, গমন্তাপুর) নির্বাচনী এলাকায় নব-নির্মিত ও নির্মাণাধীন মোট ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধনের ফলক উন্মোচন করেন। যেখানে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) নির্বাচনী এলাকার স্কুলগুলো বাদ পড়েছে।’

নোটিশে তিনি আরও বলেন, ‘সারাদেশেই স্থানীয় সংসদ সদস্যরাই ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করছেন। কিন্তু আমার নির্বাচনী এলাকার নব-নির্মিত ও নির্মাণাধীন ৬০টি বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন যেন না করি সে বিষয়ে প্রতিমন্ত্রী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট নির্দেশনা দেওয়া হয়েছে। যা বাংলাদেশ সংবিধানের পদের শপথ ভঙ্গের সামিল। এ ধরনের কর্মকান্ডে আমার অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

এরই ধারাবাহিকতায় আজ সোমবার হারুনুর রশীদ তার নোটিশটি সংসদ অধিবেশনে উত্থাপন করেন। পরে স্পিকার নোটিশ প্রসঙ্গে জানান, গত ২৩ জুন হারুনুর রশীদ থেকে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ পেয়েছি। নোটিশটি ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে। হারুনুর রশীদের নোটিশটি সংবিধানের ৭৮ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালীবিধির ১৬৫ এবং ১৬৬ (৩) এর আলোকে বিশেষ অধিকার সংক্রান্ত না হওয়ায় নোটিশটি গ্রহণ করা গেলো না।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930