দুর্বৃত্তরা পদ্মা সেতুর নাট খুলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার বায়েজিদ তালহার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে এ হামলা চালানো হয়।

বায়েজিদের ভাবি খাদিজা বেগম জানান, ১০-১২টি মোটরবাইকযোগে ২০-২৫ জন সশস্ত্র যুবক বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের এবং পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখে তিনি পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে টিন ভাঙচুর ও কোপানোর শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ২০-২৫ বছর বয়সী কয়েকজন অপরিচিত যুবক ঘরের টিন ভাঙচুর করছে। কিছুক্ষণ ভাঙচুর করে আবার তারা মোটরসাইকেলে চলে যায়। ধারণা করা হচ্ছে, তারা পটুয়াখালী থেকে এসেছে। হামলাকারীরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে তারা জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) ছলিমুর রহমান বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান নির্দেশে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। দুর্বৃত্তরা ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

বায়েজিদ উপজেলার তেলিখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাইয়ের মধ্যে বায়েজিদ ছোট। বড় ভাই আহমেদ আলী খুলনায় চাকরি করেন। মেজ ভাই সোহাগ মৃধা ঢাকায় চাকরি করেন। বাড়িতে সন্তানদের নিয়ে সোহাগের স্ত্রী খাদিজা আক্তার বসবাস করছেন।

পদ্মা সেতুর নাট খুলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার বায়েজিদ তালহার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে এ হামলা চালানো হয়।

বায়েজিদের ভাবি খাদিজা বেগম জানান, ১০-১২টি মোটরবাইকযোগে ২০-২৫ জন সশস্ত্র যুবক বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের এবং পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখে তিনি পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে টিন ভাঙচুর ও কোপানোর শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ২০-২৫ বছর বয়সী কয়েকজন অপরিচিত যুবক ঘরের টিন ভাঙচুর করছে। কিছুক্ষণ ভাঙচুর করে আবার তারা মোটরসাইকেলে চলে যায়। ধারণা করা হচ্ছে, তারা পটুয়াখালী থেকে এসেছে। হামলাকারীরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে তারা জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) ছলিমুর রহমান বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান নির্দেশে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। দুর্বৃত্তরা ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

বায়েজিদ উপজেলার তেলিখালী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাইয়ের মধ্যে বায়েজিদ ছোট। বড় ভাই আহমেদ আলী খুলনায় চাকরি করেন। মেজ ভাই সোহাগ মৃধা ঢাকায় চাকরি করেন। বাড়িতে সন্তানদের নিয়ে সোহাগের স্ত্রী খাদিজা আক্তার বসবাস করছেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031