একটি লরি থেকে অন্তত ৪৬ লাশ উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে । বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উদ্ধার করা এসব লাশ অভিবাসীদের বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লরি থেকে অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় মৃতদেহ উদ্ধার হওয়া লরির ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহুসংখ্যক কর্মীকে দেখা যাচ্ছে।

অন্যদিকে, কেএসএটি নামের একটি টিভি চ্যানেল জানিয়েছে, বড় এই লরিটি সান আন্তোনিও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে একটি রেল ট্র্যাকের পাশে খুঁজে পাওয়া যায়।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লরিটির চালক পলাতক রয়েছেন এবং সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা নিখোঁজ গাড়িচালককে খুঁজছেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, দূতাবাস যাওয়ার পথে লরিটি পাওয়া গেছে। নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ঠিক কতজনের লাশ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবে এ ঘটনাকে তিনি বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টেক্সাসে ২৫০ কিলোমিটারজুড়ে সান আন্তোনিও শহর অবস্থিত। ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এই গ্রীষ্মে সেখানে সোমবার তাপমাত্রা ছিল।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930