আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। দিনের বেলায় চলা ভ্যাপসা গরমের পর রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, চলমান তাপদাহ আগামী ১৬ জুলাই পর্যাপ্ত অব্যাহত থাকতে পারে। আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি না হলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা ২৭-২৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে ১৬ জুলাই পর্যন্ত ভ্যাপসা গরম পরিস্থিতি চলমান থাকতে পারে। ১৬ জুলাইয়ের পর থেকে তাপমাত্রা সারা দেশে একযোগে কমতে পারে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930