অনেক যাত্রী পাননি টিকিটের দেখা রাজশাহীতে ঈদের ফিরতি টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও । তবে আসন ফাঁকা রেখেই রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে পদ্মা এক্সপ্রেস।আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে প্রায় শতাধিক আসন ফাঁকা রেখে ট্রেনটি ছেড়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন ছাড়ার পাঁচ দিন আগে ঈদের ফিরতি টিকিট সংগ্রহ করার নিময় করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। যাত্রার পাঁচ দিন আগে লম্বা লাইনে দাঁড়িয়েও অনেকেই টিকিট পান না। আবার অল্প সময়ের মধ্যে অনলাইনে বরাদ্দকৃত টিকিটও শেষ হয়ে যায়। এমন অভিজ্ঞতা রাজশাহী শত শত ট্রেন যাত্রীর।

ট্রেনিরে টিকিট কিনতে আসা আকরাম হোসেন বলেন, ‘আমি আজকে ঢাকা যাওয়ার জন্য পাঁচ দিন আগে টিকিট কাটার জন্য এসেছিলাম। কিন্তু টিকিট না পেয়ে ফিরে গেছি। অথচ আজ হঠাৎ অনলাইনে ঢুকে দেখি অনেক সিট ফাঁকা। সঙ্গে সঙ্গে টিকেট কেটে নিলাম। এখন পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাচ্ছি।’

সুজাউদ্দিন ছোটন নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আজ ছেড়ে যাওয়ার পাঁচ মিনিট আগে এসি ক্যাবিন, এসি চেয়ার ও শোভন শ্রেণির উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি দেখা যায়। যেখানে টিকিটের জন্য হাহাকার, রাতভর অপেক্ষাসহ নানামুখী বিড়ম্বনার শিকার শত শত যাত্রী। সেখানে ট্রেনের আসন খালি যাবে এটা কি ভাবা যায়? ট্রেন চলাচলে এবং আসন বরাদ্দে চরম দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলার উৎকৃষ্ট উদাহরণ এটি।

জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শিডিউল ট্রেন ছিল না। বুধবার ও বৃহস্পতিবার যাত্রীর চাপ কমানোর জন্যই আজ মঙ্গলবার ট্রেনের ছুটি বাতিল করা হয়েছে। এ জন্য হয়তো কিছু আসন ফাঁকা যেতে পারে।’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031