কমফোর্ট হোমটেক্স নামের একটি মেট্রেস অ্যান্ড পিলো ফ্যাক্টরি চালু করা হয় সম্প্রতি বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী পূর্ব মসজিদ এলাকায় । ফ্যাক্টরির মালিক তানভীর আলমের কাছে বিদেশ থেকে শিবির ক্যাডার সাজ্জাদ নিজের পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। ব্যবসায়ী তানভীর আলম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২০ জুলাই রাতে হোমটেক্স ফ্যাক্টরিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় নগরীতে থাকা সাজ্জাদের দুই অনুসারী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোবারক (১৯) ও জিসানকে (২০) গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর হাজিরপুল রফিক ডাক্তারের পুরাতন বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে তাদের আদালতে তোলা হলে দুজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
অভিযানে অংশ নেওয়া বায়েজিদ বোস্তামী থানার সাব ইন্সপেক্টর আজহারুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কমফোর্ট হোমটেক্স নামীয় মেট্রেস অ্যান্ড পিলো ফ্যাক্টরির মালিক তানভীর আলমের কাছ থেকে গত ১৭ ও ১৮ জুলাই বিদেশ থেকে শিবির ক্যাডার সাজ্জাদ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাজ্জাদের অনুসারীরা গত ২০ জুলাই রাতে ফ্যাক্টরিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা হলে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। মামলার বাদী ব্যবসায়ী তানভীর আলমের মোবাইল ফোনে আসা কলের সূত্র ধরে এবং ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মোবারক ও জিসানকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুইটি মামলা আছে মোবারকের বিরুদ্ধে ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930