আবদুল লতিফ হাওলাদার (৬০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজধানীর পল্লবী থেকে । আজ শুক্রবার ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আজ দিবাগত রাত তিনটা থেকে ভোর ৫টার মধ্যে লতিফকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি যে অটোরিকশাটি চালাতেন, সেটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে লতিফকে দুর্বৃত্তরা খুন করেছে। এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ময়নাতদন্তের জন্য লতিফের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, লতিফ পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের ট–ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31