একনেকে অনুমোদন পেয়েছে কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমারে সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারগুলোর (৬৭/এ,৬৭, ৬৭বি ও ৬৮) পুনর্বাসন প্রকল্প। এ লক্ষ্যে ব্যয় ধরা হয়েছে ২২৭ কোটি টাকা। গতকাল রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পসহ মোট ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। খবর বাসসের।

পরে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী একনেক সভায় বাঁধ টেকসই করতে নাফ নদী, টেকনাফ ও বঙ্গোপসাগরের পোল্ডারসহ কক্সবাজার এলাকার বাঁধসমূহে বেশি বেশি করে ঝাউগাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। একইসাথে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে গবেষণা কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দিয়েছেন।

উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে : বিডিনিউজ জানায়, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশ উন্নয়নের যে অগ্রযাত্রায় রয়েছে, তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। এই ধারাটা যেন অব্যাহত থাকে। হয়ত চিরদিন আমিও থাকব না, কিন্তু বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সেটাই আমি চাই। আমরা যেন এগিয়ে যেতে থাকি।

গতকাল একনেক সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, স্বাধীনতার পর যুদ্ধবিদ্ধস্ত দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করার কথাও বলেন শেখ হাসিনা।

বাবাকে দেখে মানুষের জন্য কাজ করার প্রেরণা পাওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমারও সেই প্রচেষ্টা। খুব সাধারণভাবে জীবনযাপন করা, কিন্তু দেশের জন্য কাজ করা। আমি সেটাই অনুসরণ করার চেষ্টা করি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728