রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায়। বুধবার রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই হুসনে মুবারক বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন । এ মামলায় ২৪ জনকে এজাহারভুক্ত ছাড়াও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

মামলার প্রধান আসামি টেকনাফ সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে শহিদ উল্লাহ। এই মামলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ছয় জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারদের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক রয়েছেন।

গ্রেফতার ছয়জন হলেন, উখিয়র বালুখালী ক্যাম্পের মো. রশিদ, একই ক্যাম্পের বাসিন্দা মো. শরীফ, কক্সবাজারের মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম একই এলাকার কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ, টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত দালালসহ ৪৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728