মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে নারায়ণগঞ্জের । এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

নিহতরা হলেন হানিফ (২৫), মামুন (৩০), নুরুদ্দিন (৪৫) ও অজ্ঞাত এক পুরুষ (৩৩)। নিহত হানিফ অটোরিকশার চালক এবং বাকি তিনজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢামেকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ তিনটি মর্গে রাখা হয়েছে। আহত জামাল মিয়াকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। স্থানীয় একটি গার্মেন্টসের লাইন চিফ হিসেবে কর্মরত ছিলেন। সকালে মামুন একাই তার বাসা থেকে কাচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা শিকার হয়ে মারা যান।

অটো চালক আবু হানিফের ছোট ভাই মো. রতন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় থাকেন তারা।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, রবিবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। আহত ছয়-সাতজনকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও তিনজন মারা যান।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31