লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে । লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় লন্ডনে এসে পৌঁছান।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031