শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।আওয়ামী লীগ একা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না বলে মন্তব্য করেছে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‌‘গণতন্ত্র ১ চাকার গাড়ি না। একা আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। সরকারের পাশাপাশি বিরোধীদল যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে শুধুমাত্র সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করে লাভ নেই।’

গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথম স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘বিএনপির সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930