‘মেশিন কখনো বেইমানি করে না নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন।
তাই ইভিএমের ওপর জনগণের আস্থা অর্জন করতে হবে।’

আজ বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন ইসি হাবিব।

আহসান হাবিব খান বলেন, ‘ভোটারদের আস্থা অর্জনে আমরা অনেক এগিয়ে গেছি। নির্বাচন সুন্দর করতে হলে প্রশাসন, পুলিশ, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার ঐক্য প্রয়োজন। এককভাবে কারও পক্ষেই নির্বাচন সুন্দর করা সম্ভব নয়।’

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এতে আরও বক্তব্য দে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, খুলনা জেলা প্রশাসনের উপপরিচালক মো. ইউসুফ আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবীর।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930