একরে পর এক তারকার সন্তান বলিউডে পা রাখছেন । সেই তালিকায় এবার যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ১৭ বছর বয়সী কন্যা রাশা। বলিউডে এখন আলোচনা চলছে তাকে ঘিরেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশার। অভিষেক কাপুর তার আপকামিং সিনেমার জন্য সম্প্রতি রাশাকে সাইন করিয়েছেন।

সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে দেখা যাবে এই সিনেমায় রাশার বিপরীতে। অজয়কেও দেখা যাবে। তিনি এই সিনেমায় একদমই একটি অদেখা লুকে ধরা দেবেন।

আমানকে নিয়ে কিছুদিন আগে থেকেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। আর এখন সব নজর পড়েছে রাশার দিকে।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের সেরা লঞ্চ হতে চলেছে আমান-রাশা জুটি। এই দুই স্টার কিডের প্রথম সিনেমা কেমন হয় এখন সেটাই দেখার পালা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031