ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে ব‌রিশা‌লে বিএন‌পির সমাবেশে ।আজ বুধবার দুপু‌রে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের পাশে বিএন‌পি কার্যালয়ের সামনে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমা‌বেশে এই ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে। পরে বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম‌ঞ্চের সাম‌নে দাঁড়া‌নো‌কে কেন্দ্র ক‌রে স্বেচ্ছা‌সেবক দলের কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তি সবুজ আক‌নের দ্বন্দ্ব হয়। এ নি‌য়ে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে দুইজ‌নের সমর্থক প্রথমে হাতাহা‌তি‌ পরে সংঘ‌র্ষে লিপ্ত হন। বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতা‌দের সাম‌নেই এ ঘটনা ঘটে। প‌রে বিএন‌পির সি‌নিয়র নেতারা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

সংঘ‌র্ষের বিষ‌য়ে ব‌রিশাল মহানগর বিএনপির সদস্য স‌চিব মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ ব‌লেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ধাক্কাধা‌ক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, বিএনপি কর্মীদের মধ্যে মারামারি শুরু হলে দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31