জামিন মঞ্জুর করেছেন আদালত গ্রেপ্তার পাবনা-২ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম রেজা হাবিবের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় । একইসঙ্গে এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে এ আদেশ দেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও মো. জাকের হোসেন জামিন শুনানি করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান জামিনের বিরোধিতা করেন।

সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ‘সেলিম রেজার বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তার মুক্তিতে বাধা নেই। আশা করছি, তিনি আজই কারামুক্ত হবেন।’

মামলা থেকে জানা যায়, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে।

পরে অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031