এবার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটানা লেগেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে । আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‘সীতাকুণ্ডে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয় ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত জানা যাবে।’

এর আগে, গত শনিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন। দগ্ধ ও আহত হন ২৫ জন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728