শি জিনপিং ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) গতকাল শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন । এবার শি আজ শনিবার তার ঘনিষ্ঠ লি কিয়াংকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। খবর আল-জাজিরার।

এনপিসি-এর সকালের অধিবেশনে লিকে প্রায় দুই হাজার ৯০০ এর বেশি সদস্য ভোট দিয়েছেন। রয়টার্স জানিয়েছে, লি কিয়াং দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান ছিলেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।

লি কিয়াং সাংহাইতে কঠোর জিরো-কোভিড নীতির প্রবর্তক হিসেবে বেশি পরিচিত। শিকে তিনি বিভিন্ন কাজের মাধ্যমে তার আনুগত্যের পরিচয় দিয়েছেন। চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশের শি যখন কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন তখন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত লি কিয়াং তার চিফ অব স্টাফ ছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর লিকে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক উত্তেজনা সামাল দিতে হবে। আগামী সোমবার চীনের পার্লামেন্টের বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন শেষ হবে। এরপরেই দেশটির ঐতিহ্য অনুযায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করবেন চীনের নতুন প্রধানমন্ত্রী লি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031