আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি জানান।

তিনি জানান, রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য বিবেচনায় ইভিএম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, নির্বাচন কমিশন আরও জানায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং রাজশাহী-সিলেট সিটিতে ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটি নির্বাচনের সব ভোট ইভিএমে হবে বলেও জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930