বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিদায়ের ধ্বনি চারদিকে বাজছে বলে মন্তব্য করেছেন ।

তিনি বলেছেন, ‘যিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন, সেই শহীদ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলাটি প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ শেখ হাসিনা ও তার সরকারের এখন ডুবু ডুবু অবস্থা। শেখ হাসিনার বিদায়ের ধ্বনি চারদিকে বাজছে। উনি এখন ক্ষমতায় থাকার জন্য যেন তেন চেষ্টা করবেন।’

আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে ঢাকা-১২ আসন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সম্প্রতি কোর্টে হাজিরা দিতে গিয়ে সাইফুল আলম নীরবের সঙ্গে দেখা হলো। শুধুমাত্র এই কথাই বললো, ‘রিজভী ভাই আমাকে ২৪ ঘণ্টা লকাপে রাখা হয়’।’

কেন সাইফুল আলমকে ২৪ ঘণ্টা লকাপে রাখা হয় প্রশ্ন করেন রিজভী।

তিনি বলেন, ‘জেলখানা-ই তো একটা লকাপ। আবার জেলের মধ্যেই নিষ্ঠুর জেল। নিরব বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবে না, শ্বাস নিতে পারবে না, কারাগারের মধ্যে মুক্তভাবে কারো সঙ্গে কথা বলতে পারবে না। কি অপরাধ করেছে সে? সে তো ক্যাসিনো চালায়নি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি।’

স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031