গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাটহাজারী– নাজিরহাট মহাসড়কের এনায়েতপুর বালুরটাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটহাজারীতে বাস ও মাইক্রোবাসের সংর্ঘষে চালকসহ ২০ জন যাত্রী আহত হয়েছে।  আহতরা হলেন, জাহেদ ( ২৩), শাহিদুল (১৩), পংকজ (৪০), নুর জাহান (৫৫), বাহাদুর (৩৮) নিহা (৬) ও জসিম (৩০)। এছাড়া অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো – জ– ১১–১৫৪৭) ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের এনায়েতপুর বালুর টাল এলাকায় পৌঁছলে বিপরীতে দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (চট্টমেট্রো – জ– ১১–৬৬৭৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্ত মাইক্রোর ভিতরে আটকে পড়া চালককে উদ্ধার করতে পারেনি। বিষয়টি তাৎক্ষণিক হাটহাজারী ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে মাইক্রোর দরজা কেটে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের ২০ জন যাত্রী আহত হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ–পরিদর্শক আনিসুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাইক্রো ড্রাইভিং সীটে আটকে থাকা চালককে গাড়ির দরজা কেটে উদ্ধার করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031