ছয়জনকে হত্যা করা হয়েছে  শিল্পকেন্দ্রে গুলি করে মেক্সিকোতে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারীও রয়েছেন।

বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মনটেরি শহরের একটি শিল্পকেন্দ্রে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই শহরটি মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, একটি আবাসিক এলাকা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগেরই হাত পেছন দিকে বাঁধা ছিল।

স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার মধ্যরাতে গোলাগুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে খবর দেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে মনটেরি শহরটি অবস্থিত। এটি একটি বাণিজ্যিক শহর। ওই শহরে বিদেশি বিনোয়েগের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

শহরটির বাইরে গাড়ির একটি বড় কারখানা তৈরির পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় কোম্পানি টেসলা।

২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর সাড়ে তিন লাখের বেশি খুনের ঘটনা রেকর্ড রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031