নগরে সিএমপি’র এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে দায়িত্বরত অবস্থায় বাসের ধাক্কায়। তর নাম মো. নুরুল করিম (৪৭)। গত রাত ৮টার দিকে নগরের দুই নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল করিম টাঙ্গাইলের গোপালপুরের শামছুল হকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ২নং গেইট পুলিশ বক্সের সামনে দায়িত্বরত ছিলেন নুরুল করিম। এসময় ১০ নং রুটের একটি সিটি বাস (চট্টমেট্টো–জ–১১–১৬৯০) বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাস আটক আছে এবং বাস ড্রাইভার পলাতক।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031