একটি দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরে।আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কানাইপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শহরের বদরপুরের জনৈক মোহাম্মদ আলীর ছেলেনাম মিরাজ হোসেন (২২) এবং বোয়ালমারীর সাগর (২৫)। সাগরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।

করিমপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শহিদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাগেরহাট হতে ছেড়ে আসা ফরিদপুর অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘট।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিরাজ নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী সাগরকে আহতবস্থায় উদ্ধার করে ফরিদপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত পনে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31