প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।

বাসস জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’র নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার গণভবনে দেখা করতে গেলে এই সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা পেলে বাংলাদেশ খুশি হবে।

প্রেস সচিব জানান, বৈঠকে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থ–সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় টনি ব্লেয়ার আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে মনে করেন তিনি। পরে শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই তার সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ সময় রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

খবর বিডিনিউজের।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31