দুই যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে শুক্রবার দুপুরে । এতে ১ জন নারীযাত্রী নিহত ও বাস দুটির ভেতরে থাকা নারী শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ২ জন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও প্রাইভেট চিকিৎসকদের চেম্বার থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, আহত বাসযাত্রী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাতায়াত সুপার লিঃ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৩ নম্বরের একটি বে-পরোয়া গতির যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্টান্ড এলাকা অতিক্রম করছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গুনগুন ট্রাভেলস এর ঢাকা মেট্রো-ব ১৫-৮৪০০ নম্বরের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে গুনগুন ট্রাভেলস ও যাতায়াত সুপার লিঃ পরিবহনের যাত্রীবাহী বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। ফলে গুনগুন ট্রাভেলস এর সামনের দিকের সিটে বসে থাকা দেলোয়ারা বেগম (৪০) নামের এক নারী যাত্রী সিটকে সামনের সড়কের ওপর পড়ে গিয়ে বাসের চাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কোলচর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল ওয়াহেদ বেপারীর স্ত্রী। ভয়াবহ এ দুর্ঘটনায় ২টি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশের পৃথক দুটি টীম দুর্ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহয়তায় দুর্ঘটনাকবলিত বাস দুটির ভেতর থেকে হতাহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকগন জানিয়েছেন, দুর্ঘটনায় আহত দুটি বাসের ১৩ জন বাসযাত্রীকে সেখান থেকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত বরিশাল সদরের বাসিন্ধা রাকিব হোসেন (৩২) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাসিন্ধা জাহিদ হোসেন (২৮)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও প্রাইভেট চিকিৎসকদের চেম্বার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বাস দুটির চালক, সুপারভাইজার ও হেলপারগন পালিয়ে গেছেন। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে বাস দুটিকে মহাসড়কের উপর থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গহনের প্রস্তুতি চলছে।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই তমাল সরকার বলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031