সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে জামালপুরের বকশীগঞ্জে ।

রোববার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটো রিকশার ধাক্কায় তিনি মারা যান। নিহত স্কুল শিক্ষিকা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।

স্থানীয় সুত্র জানায়, মাদারেরচর গ্রাম থে কে এক কিলেমিটার দূরে অবস্থিত দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা তার ৪ মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য দুপুর ১ টার দিকে অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন।

বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930