ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আজাদীকে বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছিল। শেষের দিকে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে আমরা এসে বিষয়টি সমাধান করে দিয়েছি। এ ঘটনায় একজন আহত হয়েছে বলেও জানান তিনি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031