ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাবকক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে । শনিবার রাত সাড়ে তিনটার দিকে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় একটি চিংড়ি ঘেরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার বিকেলে র‌্যাব–১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলো শের আলী (৫২), মোঃ নেজাম (৩২),শামসুল আলম (৪২), চলা রাখাইন (২১), মোঃ খালেদ মাহফুজুর রহমান ওয়াহিদ (২৬), মোহাম্মদ আজাদী হাসনাত শাওন (৩২), মোহাম্মদ সোহেল (২১), মোঃ শাহজাহান (২১), ওয়াহিদ (২১), রহিম উল্লাহ (২৯), মোঃ রুবেল (২১), জুয়েল দে (২১) ও আশিক উল্লাহ (২০)। তাদের বাড়ি কক্সবাজার সদর ও জেলার বিভিন্ন এলাকায়।

এসময় তাদের কাছ থেকে দা, কিরিচ ও ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গত শনিবার রাতে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকার ফয়জুল্লাহ মেম্বারের ঘেরে একটি ডাকাত দল দেশীয় অস্ত্র–শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই ঘেরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে।

তিনি জানান, গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ একাধিক অভিযোগে কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31