আগামী ১ ডিসেম্বর থেকে ফরম পূরণের আগে ২০ টাকার কোর্ট ফি পরিশোধ করতে হবে নামজারি আবেদন করার ক্ষেত্রে । সমপ্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে মিউটেশন সিস্টেমে অনলাইনে নামজারি আবেদন ফরম পূরণ করার পর কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা মিলিয়ে মোট ৭০ টাকা একত্রে আবেদনকারীর কাছ থেকে নেওয়া হয়। খবর বাংলানিউজের।

এতে আরও বলা হয়, মিউটেশন সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আবেদনকারীকে আলাদাভাবে প্রথমে অনলাইনে কোর্ট ফি বাবদ ২০ টাকা পরিশোধ করে নামজারি আবেদন ফরমটি ৭ দিনের মধ্যে পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ সম্পন্ন হওয়ার পর নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা পরিশোধ করে ফরমটি অনলাইনে জমা করতে হবে। এটি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930