মেগা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যদের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার । এতে ৫ টি ওয়ান শুটার গান অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন।

গত সোমবার রাতে উখিয়ার ৪ রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর বি ব্লকে ও ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকের আর্ভাড স্কুলের পাশে তিন রাস্তার মাথায় পৃথক এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন, ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

ক্যাম্পে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত এপিবিএন পুলিশ জানান, অভিযান কালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ১ টি শটগান, ২ টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ ও ৩টি কালো রঙের হাফ হাতা গেঞ্জিসহ ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক এই ৫ জন হলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. হানিফ (৩০), একই ক্যাম্পের আবদুর রশিদের ছেলে মনির আহমদ (৩৫), আবদুল মাবুদের ছেলে আব্দুল হামিদ (২৩), আজিজুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৯) ও ৭ নম্বর ক্যাম্পের রশিদুল্লার ছেলে জাহিদ আলম (২৭)। ৩ নম্বর ক্যাম্পের অভিযানে ২টি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড রাইফেলের গুলিসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক এই ৪ জন হলেন, ওই ক্যাম্পের আবুল হোসেন ছেলে হামিদ হোসেন (২৮), মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (অপ্রাপ্তবয়স্ক), মৃত বশির আহমদের ছেলে হাসিম উল্লাহ (২৭) ও জাহিদ হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২২)।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানিয়েছেন, ক্যাম্পে বিশেষ অভিযানে অংশ হিসেবে ৪ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরবর্তীতে রোহিঙ্গা ইউনুসের ঘরের পিছনের পরিত্যক্ত ঘর হতে ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক করে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

তিনি জানান, অপর এক অভিযানে ৩ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও পাল্টা ৫ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এব্যাপারে উখিয়া থানায় পৃথক ২ টি মামলা করে আটকদের সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসাইন বিষয় টি নিশ্চিত করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031