মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে আগামী ‍বৃহস্পতিবার (১১ জানুয়ারি) । এদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়। এরমধ্যে ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হবে আজ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বৈঠক করে তাদের নেতা নির্বাচন করবেন। এরপর রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো হবে। এরপর সংসদ সদস্যদের ভেতর থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930