অগ্নিকাণ্ডের ঘটনায় অজিফা পোল্ট্রি ফার্ম নামের একটি মুরগী ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে হাটহাজারীতে । এতে পুড়ে ছাই হয়ে গেছে চার হাজার একশত পঞ্চাশটি মুরগীও।

রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নন্দীরহাটের পশ্চিমে পাহাড়তলীর ১ নং ওয়াডস্থ মাহমুদাবাদের উত্তর পাড়া রোড় সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারি নুরুল কবির ও ইনচার্জ মেহেদী হাসান জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ওই ফার্মে আগুন লাগলে আমরা আগুন নিযন্ত্রণের চেষ্ঠা করে ব্যর্থ হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তবে তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এই খামারে ৪১৫০টি (২৫ দিন বয়সী) মুরগীসহ ২৫ বস্তা পোল্ট্রি ফিড অগ্নিকাণ্ডের ঘটনায় সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত সাড়ে ৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের লিডার দৈনিক আজাদী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031