নবী হোসেন (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ সীতাকুণ্ডে সাগর উপকুল থেকে ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুরের সাগর উপকুলে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে আসে।

স্থানীয় এলাকাবাসী লাশটি দেখে কুমিরা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নবী হোসেন লক্ষীপুর জেলার আলেকজান্ডার থানার সবুজ গ্রামের শামসুল হকের ছেলে।

নৌ পুলিশের বরাত দিয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটি টিম লিডার মামুনুর রশিদ বলেন, সকালে লাশের খবর পেয়ে আমরা সাগর উপকুল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশকে বুঝিয়ে দিই।

জানা যায়, গত কয়েকদিন আগে ফৌজদারহাট এরিয়ায় মধ্য সাগরে একটি বালু তোলাের ড্রেজার ডুবে গিয়ে ৫জন নিখোঁজ হয়। নবী হোসেন তাদেরই একজন বলে জানান তার পিতা শামসুল হক।

কুমিরা নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সাগরে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশ উদ্ধার করি। লাশের পরিবার এসেছে। আইনি প্রক্রিয়ার পর পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930