মন্ত্রিসভা ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০২৪‘ এর খসড়া অনুমোদন দিয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। খবর বাংলানিউজের। প্রধানমন্ত্রী ৯৮–৯৯ সালে এটি শুরু করেছিলেন। প্রতিমাসে ৫৫০ টাকা করে দেওয়া হয়। ২৫ লাখ ৭৫ হাজার জনকে ভাতা দেওয়া হচ্ছে। আগে ছিল বার্ষিক ব্যক্তিগত আয় ১২ হাজার টাকার নিচে। এখন তা ১৫ হাজার টাকা হতে হবে। মোবাইলের মাধ্যমে (এমএফএস) এ ভাতা দেওয়া হবে। কেউ ভাতা পেতে চাইলে তাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে বাছাই করে ভাতা দেওয়া হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031