নগর গোয়েন্দা পুলিশ যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উস্কানিমূলক ও প্ররোচনামূলক স্ট্যাটাস এবং পোস্ট দেওয়ায় রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মকর্তাকে আটক করেছে।

আটক শাহাদাত হোসেন খন্দকার রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী লোক মাস্টার (সহকারী চালক) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামপুর উপজেলায়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে নগরীর খুলশী থানার সেগুনবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর ও দক্ষিণ) মো. কামরুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ফেইসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্ররোচণামূলক পোস্ট ও স্ট্যাটাস দেয় রেলওয়ের এ কর্মকর্তা। ফেইসবুক পোস্টে মীর কাসেমের পক্ষে বিভিন্ন কথা লিখেন তিনি।

তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930