মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ চীন সাগরে গতকাল রোববার পৃথক কার্যক্রমে অংশ নেওয়ার সময় এসব ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে   ।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় ঘটে যাওয়া ঘটনা দুটি নিয়ে তদন্তে নেমেছে মার্কিন নৌবাহিনী।
আরও পড়ুন
কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প
২৬ অক্টোবর ২০২৫
কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রোববার স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে একটি এমএইচ–৬০আর সিহক হেলিকপ্টার বিমানবাহী ইউএসএস নিমিত্জ রণতরী থেকে নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল তিনজন ক্রুকে উদ্ধার করেছে।

এর প্রায় আধা ঘণ্টা পর একই রণতরী থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় একটি এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানায়, উভয় ঘটনায় ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁদের উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ চীন সাগরের অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। চীনসহ দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এ সাগরের জলসীমার কিছু অংশের মালিকানার দাবিদার। যদিও আন্তর্জাতিক আদালতের নির্দেশনা উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথের প্রায় পুরোটার মালিকানা দাবি করে বেইজিং।
আরও পড়ুন
ট্রাম্প গেলেন মালয়েশিয়ায়, আরেকটি ‘বড় শান্তিচুক্তি’ সইয়ের সাক্ষী হবেন
২৬ অক্টোবর ২০২৫
ট্রাম্প গেলেন মালয়েশিয়ায়, আরেকটি ‘বড় শান্তিচুক্তি’ সইয়ের সাক্ষী হবেন

চীনের এ দাবি প্রত্যাখ্যান করা এবং আঞ্চলিক মিত্র ও অংশীদারদের সমর্থনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রও এই জলসীমায় নিজের অবিচল উপস্থিতি বজায় রেখেছে।

সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। দুই নেতা মূলত বাণিজ্য ইস্যুতে আলোচনা করতে পারেন।এমন একসময়ে এ দুটি ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন।

সিএনএন

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930