সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন কাল মঙ্গলবার (২৮ অক্টোবর) । এদিন দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং মনির হায়দার (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী )উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক দলিল সংরক্ষণের আহ্বান

বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনের গঠনের শুরু থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিও ও চিঠিপত্র সংরক্ষণের ওপর জোর দেন। তিনি বলেন, “এই উপকরণগুলো জাতির অমূল্য সম্পদ। এগুলোই একদিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য হবে।” ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো উন্মুক্ত রাখতে হবে, যাতে গবেষক ও নাগরিকরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31