পুলিশবাহী একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে সন্ত্রাসীরা মেক্সিকোর পশ্চিমাঞ্চলয়ী মিচোকানে সন্ত্রাসবিরোধী  অভিযান চালানোর সময় । এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ও হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এক পুলিশ অফিসারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।  খবর দ্য টেলিগ্রাফের।

মিচোকান প্রদেশের গভর্নর সিলভানো অরিওলেস টুইটারের জানায়, সন্ত্রীসাদের নেতাকে গ্রেফতারের সময় পরিচালিত পুলিশি অভিযানের মধ্যে এ ঘটানো হয়। তবে, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, কারা এই হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের সহায়তার জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছিল, ঠিক তখনই তারা এটি ভূপাতিত করে। এতে পাইলট ও তিন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হয় এবং এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

তবে হেলিকপ্টারটি অ্যাপাটজিনগান অঞ্চলে কীভাবে ভূপাতিত করা হয়েছে তা জানাননি সিলভানো। বছরের পর বছর ধরে এই এলাকায় মাদক সহিংসতা চলছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930