সংগৃহীত ছবি

মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে । গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। এতে দেখা যাচ্ছে জাহাজগুলোর ওপর হামলা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ১০টি নিষ্ক্রিয় মাইনবাহী নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন পেতে থাকে, তাহলে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলা হোক। যদিও আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।’

তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে তাদের সামরিক পরিণতির মুখে পড়তে হবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালিতে কোনো নৌকা বা জাহাজ যদি মাইন পেতে চেষ্টা করে, তাহলে তা ‘স্থায়ীভাবে ধ্বংস’ করতে যুক্তরাষ্ট্র একই প্রযুক্তি ব্যবহার করছে, যা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়।

পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে। তাদের দাবি, ওই ভিডিওটিতে ইরানি নৌযানগুলোকে ধ্বংস করার দৃশ্য রয়েছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সম্প্রতি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ঘিরে ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটাকে লক্ষ্যবস্তু করা হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930